ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

কক্সবাজারে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা।
বুধবার (৮ জুলাই) কক্সবাজার পৌরসভার সাত্তার ঘোনা, লাইট হাউস (পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড) এবং কলাতলী বড় ছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন জেলা আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মোট ৪৭ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে পুনর্বাসনের জন্য প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা এবং পরিবারের এতিম সদস্যদের জন্য ৭ হাজার টাকা করে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, শহর নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সাবেক মেয়র সরোয়ার কামাল, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি রফিক উল্লাহ মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এ সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তারা পাহাড়ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬