ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চবি বন্ধুসভার প্রতিবাদ সমাবেশ’

প্রতিবেদক
admin
১০ জানুয়ারি ২০২০, ১১:৩৯ অপরাহ্ণ

Link Copied!

মো: মেহেদী হাসান,চবি:

বুধবার চবি বন্ধুসভা ও সাধারণ শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শহীদমিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশটি শুরু হয় দুপুর ১২ টা ৩০ মিনিটে। প্রতিবাদ সমাবেশের সঞ্চালনায় ছিলেন চবিসভার সাংগঠনিক সম্পাদক রুবাইয়া রাখি ও মারুফ ইসলাম। উক্ত প্রতিবাদ সমাবেশটিতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীরা হাতে বিভিন্নরকম প্রতিবাদমূলক লেখা সংবলিত পোস্টার নিয়ে দাড়িয়ে থাকে।

এ সময় চবিসভা ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাবিয়া আক্তার। তিনি তার বক্তব্য বলেন, নারীরা ঘরে-বাহিরে কোথাও নিরাপদ নয়।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোহাগী আজাদ বলেন, “ধর্ষকের শাস্তি আমাদের সময়ের দাবি। নিজেদের ব্যাপারে সচেতন না হলে ধর্ষণ রোধ করা যাবে না।”বন্ধুসভার দপ্তর সম্পাদক টমেশ রোয়াজা সকলের উদ্দেশ্য বলেন, ” আর একটি বোনও যেন নির্যাতনের শিকার না হয়, আমাদের সকলকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। এছাড়াও সমাবেশটিতে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের মোঃ জুলফিকার,তাজুদ্দিন আহমেদ, , প্রীতি,মুমু ও ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের নাজমুলসহ আরও অনেকে।

সমাবেশটিতে বক্তারা বলেন, “ধর্ষক যেই হোক না কেন তার শাস্তি যেন সর্বোচ্চ হয় যাতে করে ভবিষ্যতে আর কাউকে ধর্ষিত হতে না হয়।” বক্তব্যর সময় নারীদের নিরাপত্তা নিয়ে সরকারসহ রাষ্ট্রের সকল মানুষের একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য গত রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষনের শিকার হন। এই ঘটনার পরপরই ঢাবিসহ সারা দেশে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ডাক দেন।

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎