ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ার ইসলামনগরে পাহাড় কাটায় গাছ চাপা পড়ে ৩ বছরের শিশু নিহত

প্রতিবেদক
admin
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :

চকরিয়ায় গাছ চাপা পড়ে ৩ বছর বয়সি এক শিশু মারাগেছে। উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইসলামনগর মুসলিমনগর এলাকায় ২৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে।
জানাগেছে, কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইসলামনগর (কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের অংশ) এলাকায় একদিকে পাহাড় কেটে মাটি বিক্রি, অন্যদিকে শতবর্শী মাদার ট্রি গর্জন কেটে লুট করে একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় পাহাড়ের মাটি কাটার সময় ইসলামনগরের মুসলিম নগর এলাকায় শতবর্শী ২টি মাদারট্রি গর্জন গাছ চাপা পড়ে বাড়ির পাশে টিউবওয়েলে পানি নিয়ে খেলা করা অবস্থায় কফিল উদ্দিনের ৩ বছর বয়সি শিশু নিহত হয়েছে।
স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ সাঈদী বলেন, শিশুটির শোর-চিৎকারে পরিবার সদস্য ও প্রতিবেশি লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাৎক্ষনিক চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। কিন্ত ততক্ষনে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ২৫ সেপ্টেম্বর দুপুরে সাংবাদিকরা সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা ও গাছ পড়ে শিশু নিহতের বিষয়ে জানতে চাইলে শিশুর মা-বাবা ও আত্বীয় স্বজনরা মৃত্যুর বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। অথচ: মৃত্যুরদিন বিকাল ৫টায় স্কুল মাঠে শিশুর জানাজা পরে ডলমপীর মাজার কবরস্থানে দাফন করা হয়। মা-বাবার ন্যাক্কারজনক আচরণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানিয়েছেন, গাছের চাপা পড়ে শিশু নিহত হওয়ার বিষয়ে কেউ জানায়নি। এরপরও খবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে। ##

আরও পড়ুন

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ