ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নিজ উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নিলেন দখলদাররা

প্রতিবেদক
admin
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১:৫৪ অপরাহ্ণ

Link Copied!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে প্রশাসনের মধ্যস্থতায় পৌরবাজারের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিলেন দখলদাররা।

গতকাল (মঙ্গলবার) দিনব্যাপী কাচারী বাজারের পুরাতন পাটহাটি ও কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে থাকা এসব অবৈধ দখলদার তাদের স্থাপনা সরিয়ে নেয়।

সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন দীর্ঘদিন ধরে পুরাতন পাট হাট ও শহীদ মিনার চত্ত্বর অবৈধভাবে দখলদাররা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখলে ছিল। জনসাধারণের চলাচল ও হাট-বাজার করতে সমস্যা হওয়ায় আলোচনা সাপেক্ষে দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেন। তবে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে।

মুরগী ব্যবসায়ী মাইদুল ইসলাম বলেন পৌর কর্তৃপক্ষ বাজারের ভিতরে নির্দিষ্ট স্থানে দোকান বরাদ্দ দেয়ায় আমরা আমাদের দোকান নিজে উদ্যোগে সরিয়ে নিচ্ছি।

উলিপুর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বর, বিজয় মঞ্চ ও শেখ রাসেল চত্ত্বরে সরকারি ও বেসরকারী পর্যায়ে বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু দখলদারদের কারণে এসব অনুষ্ঠান আয়োজনে ব্যাঘাত সৃষ্টি হত।

আরও পড়ুন

ফেনী পরশুরাম সরকারি কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার