ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আজ জামায়াতে ইসলামীর ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

প্রশংসায় পঞ্চমুখ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পারিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো:আরিফুল ইসলামঃ

“সুশিক্ষায় গড়ি সুন্দর আগামীর বাংলাদেশ”—এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গোমাতলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পারিয়া।
জানা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের রিং কুড়িয়ে পায় পারিয়া। মূল্যবান ওই রিংটি নিজের কাছে না রেখে সে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের হাতে জমা দেয়।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে স্বর্ণের রিংটির প্রকৃত মালিককে শনাক্ত করেন এবং যথাযথ যাচাই-বাছাই শেষে তার হাতে রিংটি বুঝিয়ে দেন।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থী পারিয়ার সততা ও নৈতিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “গোমাতলী উচ্চ বিদ্যালয়ে আমরা শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা দিয়ে থাকি। একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে এসব গুণের কোনো বিকল্প নেই।”
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলও পারিয়ার এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, বর্তমান সময়ে এমন সততার দৃষ্টান্ত সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, সুশিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়; বরং নৈতিক, সৎ ও দায়িত্বশীল মানুষ তৈরি করা। গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারিয়ার এই ঘটনা সেই শিক্ষারই বাস্তব প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রশংসায় পঞ্চমুখ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পারিয়া

আপডেট সময় : ০৩:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬