ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

কাপ্তাই সড়কে লোক দেখানো অভিযান : থেমে নেই অবৈধ পরিবহন

কামরুল ইসলাম, চট্টগ্রাম :
  • আপডেট সময় : ১১:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোহরা-কাপ্তাই সড়কে ফের দখলবাজদের দৌরাত্ম্য, যানজটে নাকাল জনজীবন অতিষ্ঠ। চট্টগ্রাম নগরীর মোহরা-কাপ্তাই রাস্তার মাথায় প্রশাসনের লোক দেখানো অভিযানের পরও থামছে না দখলবাজদের দৌরাত্ম্য। কয়েকদিন আগেও এই লোক দেখানো অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হলেও পূর্ণাঙ্গ রুপে আবার ও অবৈধ দখল দারের হাতে ফুটপাত, বর্তমানে আবারও আগের চিত্র ফিরে এসেছে। দখলবাজদের বেপরোয়া কর্মকাণ্ডে প্রতিদিনই ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে, আর চরম দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চল থেকে আসা সিএনজি অটোরিকশা ও অবৈধ টিকটিকি টেম্পোর অনিয়ন্ত্রিত চলাচলে পুরো সড়ক কার্যত অচল হয়ে পড়ছে। অভিযানের পরদিন থেকেই আবারও দখল শুরু হওয়ায় প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।

এলাকাবাসীর দাবি, বন্ধ থাকা একটি গ্যাস পাম্পের ভেতরে গ্রাম সিএনজি অটোরিকশা পার্কিং করা হচ্ছে এবং সেখান থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, দখলবাজরা যেন আইন-শৃঙ্খলা বাহিনীকেও তোয়াক্কা করছে না। অভিযান শেষ হলেই তারা আবার ফুটপাত ও সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে লোক দেখানো অভিযান নয়, স্থায়ী ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সচেতন মহলের মতে, ফুটপাত দখল, অবৈধ যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল এবং এসবের পেছনে থাকা প্রভাবশালী চক্রের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা ছাড়া মোহরা-কাপ্তাই সড়কের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ থেকে পরিত্রাণ মিলবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপ্তাই সড়কে লোক দেখানো অভিযান : থেমে নেই অবৈধ পরিবহন

আপডেট সময় : ১১:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬