ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ মে ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে এটিকে কোরবানি করা হচ্ছে না বলে জানা গেছে।

আজ বুধবার কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়।

এর আগে বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) সেখানে উপস্থিত হন। তিনি গরুটির মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ওপর থেকে নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে।’

পরে মহিষটি সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মহিষটির মালিক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মহিষটি রোজার ঈদের ১০ দিন পরে কিনেছিলাম। তিন দিন আগে মহিষটিকে খামার থেকে বাড়িতে আনি। আজকে বিকেলে থানা থেকে লোক এসে বলেছে, এটা সরকারে নিয়ে যাবে গা। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। সরকার চেয়েছে, আমরা দিয়ে দিলাম।’
মহিষটি নেওয়ার পর কী দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, ‘সরকার বলেছে, আমাদের যা দাম আছে, সে টাকা দিয়া দিবে, নইলে কুরবানির জন্য গরু দিয়া দিবে।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ প্রথম আলোকে বলেন, মহিষটিকে মালিকের বাসা থেকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।
সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মনিরুজ্জামানের ছেলে মাহিরের সঙ্গে মুঠোফোনে কথা হয়।

তিনি প্রথম আলোকে জানান, মহিষটি নিয়ে থানায় আছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে থানায় পৌঁছে দিতে, তাঁরা সেটি করছেন।

সরকার মহিষটি দিয়ে কী করবে, জানতে পেরেছেন কি না, এমন প্রশ্নে মাহির বলেন, ‘সরকার কী করবে, এটি তাঁরা জানেন, আমাদের বলেছে থানায় পৌঁছে দিতে। আমরা থানা পর্যন্ত নিয়ে আসছি। বাকিটি তাদের (সরকারের) ব্যাপার।’

মহিষটিকে বাসায় নেওয়ার পর থেকে দর্শনার্থীরা ভিড় করতে থাকে বলে জানা যায়। আজ বেলা সাড়ে তিনটার সময় মনিরুজ্জামানের বাসায় গিয়ে দেখা যায় মহিষটি ঘরের ভেতরে বাঁধা। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে মহিষটিকে ঘরের ভেতরে রাখতে বাধ্য হয়েছিলেন।

সুত্র : প্রথম আলো

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’

পীরগঞ্জে ক্লুলেস হত্যা ও ট্রান্সফর্মার চুরির রহস্য উদ্ঘাটন: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন