ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. সর্বশেষ

অনার্সে প্রথম, এবার মাস্টার্সেও ৩.৯৬ পেলেন চাকসু জিএস সাঈদ

প্রতিবেদক
News Desk
৩ মে ২০২৬, ৮:০০ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

অনার্সে বিভাগে প্রথম হওয়ার পর এবার স্নাতকোত্তরেও কৃতিত্বের স্বাক্ষর রাখলেন শাখা ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব। ইতিহাস বিভাগ থেকে ৩.৯৬ সিজিপিএ নিয়ে মাস্টার্স সম্পন্ন করে প্রথম শ্রেণিতে সম্মিলিতভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। 

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিভাগীয় প্রকাশিত ফলাফল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। একাডেমিক জীবনে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য আগে থেকেই পরিচিত সাঈদ অনার্স পর্যায়েও ছিলেন বিভাগের শীর্ষ শিক্ষার্থীদের একজন।

তথ্য অনুযায়ী, অনার্স প্রথম বর্ষে তার সিজিপিএ ছিল ৩.৭৯, দ্বিতীয় বর্ষে ৩.৫০, তৃতীয় বর্ষে ৩.৬৯ এবং চতুর্থ বর্ষেও ৩.৬৯। চার বছরের গড় হিসেবে স্নাতকে তার সম্মিলিত সিজিপিএ দাঁড়ায় ৩.৬৮। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত স্নাতক পরীক্ষায় ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেন।

সাফল্যের বিষয়ে জানতে চাইলে সাঈদ বিন হাবিব বলেন, আসলে আমি চেষ্টা করেছি মাত্র, ফলাফল দেওয়ার মালিক মহান আল্লাহ। সব কৃতজ্ঞতা তার প্রতি, যিনি তার অফুরন্ত রহমত, দয়া, সাহায্যের মাধ্যমে আমাকে এই সম্মান অর্জনের তৌফিক দিয়েছেন। এ ছাড়া পরিবারের নিরন্তর দোয়া, সম্মানিত শিক্ষকদের অমূল্য পরামর্শ, আর প্রিয়জনদের অনুপ্রেরণা, উৎসাহ আমাকে সহায়তা করেছে। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের অর্থায়নে আমরা পড়াশোনা করছি। বাংলাদেশে পড়াশোনার খরচ হিসেবে নামমাত্র খরচে পড়াশোনা শেষ করেছি। সরকার এই অর্থের যোগান দিয়েছে বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, অসংখ্য দরিদ্র ভাই-বোনদের ট্যাক্সের টাকায়। সে হিসেবে পড়াশোনার শেষে আমি বাংলাদেশের সকল জনগণের কাছেও দায়বদ্ধ। আল্লাহ তায়ালা আমাকে দিয়ে যেন এই প্রিয় মাতৃভূমির উপকারে কাজে লাগায় আল্লাহর কাছে সেই দোয়া করছি। 

সংগঠন ও দায়িত্ব পালনের পাশাপাশি একাডেমিক সাফল্য ধরে রাখা প্রসঙ্গে তিনি জানান, আমার এই ফলাফল অর্জনে আমার সংগঠন বড় ভূমিকা পালন করেছে। আমার দায়িত্বশীল ভাইয়েরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন।
এ ছাড়া  চাকসুর দায়িত্ব নেওয়ার পর আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করছি। চাকসুর পাশাপাশি সংগঠনের একটা বড় দায়িত্ব আমার আছে, সবমিলিয়ে চাপ গেছে।

তবে, অ্যাকাডেমিক প্রয়োজনে আমাকে কাজ থেকে ভাইয়েরা ছুটি দিয়েছেন। ভাইদের দোয়া, উৎসাহ ছিলো। সবমিলিয়েই আল্লাহ কবুল করেছেন

আরও পড়ুন

রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের কনস্টেবল আটক

একাত্তরের আগের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়–মিয়া গোলাম পরওয়ার

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষনার গুঞ্জন, কী বলছে জামায়াত?

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

শামসুল হক জহিরের কবিতা : অমর আত্মার জাগরণ

গাজা অভিমুখে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরাইল

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার