ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মিঠাপুকুরে ডিবি পুলিশের অভিযান: ১১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মিঠাপুকুর:
রংপুরের মিঠাপুকুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১১ পিস ইয়াবাসহ মো. তৈহিদুল সরকার (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার শুকুরের হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম মিঠাপুকুর থানাধীন ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট বাজারে অভিযান পরিচালনা করে।
সেখানে একটি পান-সিগারেটের দোকানে তল্লাশি চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার তৈহিদুল পালানোর চেষ্টা করেন। তবে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী দোকানের হেফাজত থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃতের নাম মো. তৈহিদুল সরকার (৬০) পিতা: মৃত শমস উদ্দিন, গ্রাম: চক দুর্গাপুর, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ -এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ০৩ মে ২০২৬)।

আজ রোববার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন

ইসলামপুর পৌরসভায় পাইপলাইন প্রকল্প: তদন্তের নির্দেশও ফাইলবন্দি তদন্তে গাফিলতির অভিযোগ

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮