ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

গাজা অভিমুখে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরাইল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে আটকাতে শুরু করেছে দখলদার ইসরাইলের নৌবাহিনী। 

স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত থেকে এ অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। 

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট ৫৮টি জাহাজ রয়েছে। এই বহর ইসরাইলি বাহিনীর মুখোমুখি হওয়ার সময় গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল। এটি তেল আবিব থেকে কয়েক শ নটিক্যাল মাইল দূরে।

এর আগেও বেশ কয়েকবার সুমুদ ফ্লোটিলা গাজায় আরোপিত ইসরাইলি অবরোধ ভাঙার চেষ্টা করেছে।  সে সময় ইসরাইল গাজা উপকূলের অনেক কাছাকাছি আসার পর নৌযানগুলোকে আটক করেছিল। তবে এই বহরটিকে আরও দূরে থাকতেই আটকানো হলো।

ফ্লোটিলা আয়োজকদের প্রকাশ করা ভিডিওতে শোনা যায়, ইসরাইলি নৌবাহিনীর এক কর্মকর্তা কর্মীদের গতিপথ পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন।

তিনি বলেন, ‘আপনারা যদি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চান, তাহলে তা প্রতিষ্ঠিত ও স্বীকৃত চ্যানেলের মাধ্যমে করতে পারেন। অনুগ্রহ করে আপনার গতিপথ পরিবর্তন করুন এবং যাত্রা শুরুর বন্দরে ফিরে যান। যদি আপনারা মানবিক সহায়তা বহন করে থাকেন, তাহলে আশদোদ বন্দরের দিকে অগ্রসর হওয়ার আমন্ত্রণ রইল।’ 

এদিকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে, আটক করা জাহাজগুলোর একটিতে ‘কনডম ও মাদকদ্রব্য’ পাওয়া গেছে।

ফ্লোটিলার কর্মীরা চলতি মাসের শুরুতে স্পেন থেকে যাত্রা শুরু করেন।  এর আগে গত বছর সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গসহ শতাধিক অংশগ্রহণকারী নিয়ে একই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা বহন করা হয়েছিল।

আরও পড়ুন

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

কুবিতে পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

ইসলামপুর পৌরসভায় পাইপলাইন প্রকল্প: তদন্তের নির্দেশও ফাইলবন্দি তদন্তে গাফিলতির অভিযোগ

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী