ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ

কক্সবাজারে ছাত্রদলের নতুন নেতৃত্ব: ফাহিমুর রহমান সভাপতি, সাঈদ আনোয়ার সম্পাদক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার :

কক্সবাজার জেলা ছাত্রদল নতুন নেতৃত্ব পেয়েছে কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদনের মাধ্যমে। শনিবার (০২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই কমিটির অনুমোদন দেয়। এতে জেলার সংগঠন কাঠামোয় নতুন নেতৃত্বের সূচনা হলো।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সাঈদ আনোয়ার। নেতৃত্ব কাঠামোতে গুরুত্বপূর্ণ পদগুলোতেও পরিবর্তন আনা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হোসেন মাদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ ইমরান।

কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত কমিটির মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি ফাহিমুর রহমান বলেন, সংগঠনের ঐক্য বজায় রেখে মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে। সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগী কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই তারা কাজ করবেন।

আরও পড়ুন

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়