ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে পানি প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট;নেপথ্যে আ.লীগ ঘরানার ঠিকাদার

প্রতিবেদক
News Desk
৩ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ

জামালপুরের ইসলামপুর পৌরসভায় সুপেয় পানি সরবরাহের নামে ৫ কোটি ৪৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকার প্রকল্পে ভয়াবহ হরিলুটের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অধিকাংশ পৌরবাসী এক ফোঁটা পানি পায়নি।

অভিযোগ উঠেছে,আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল ও পৌর প্রকৌশলীর যোগসাজশে নামমাত্র কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিমানবন্দর থানা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষযক সম্পাদক ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান জুয়েল ঠিকাদারি প্রতিষ্ঠান নাম,এইচ আই সি সি -এস আর সি (জেভি)।

পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) সূত্রে জানা যায়,বাংলাদেশ বিশ্ব ব্যাংক অর্থায়নে ২০২২-২০২৩ অর্থবছরে ২হাজার ৪০০পরিবারের পানির সুব্যবস্থার জন্য এই বিশাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরজমিনে দেখা গেছে, প্রকল্পের কাজ অর্ধেকও শেষ হয়নি। ৫কোটি ৪৯লক্ষ ৯৯হাজার ৯৯৯টাকার এই প্রকল্পের সিংহভাগ টাকা অর্থাৎ ৩কোটি ৮৩লক্ষ ৮৯ হাজার ৮৩২টাকা ইতিমধ্যেই তুলে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশীর্বাদপুষ্ট হওয়ায় কোনো কাজ না করেই এই বিপুল পরিমাণ অর্থ ছাড় করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

​স্থানীয়দের দাবি,এই লুটপাটের মূলে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। আওয়ামী লীগের দোসর ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে সরাসরি মদদ দিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কামরুজ্জামান। তারা নিজেদের পকেট ভারী করতে নিম্নমানের ৪ ইঞ্চির প্লাস্টিক পাইপ ব্যবহার করেছেন,যা সংযোগ চালুর আগেই ফেটে যাওয়ার উপক্রম হয়েছে।

​টাকা দিয়েও পানি নেই,মিলছে শুধু রসিদ পৌরসভার ১নং থেকে ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকায় আয়রন যুক্ত পানি হওয়ায় সুপের পানির আশা অপেক্ষা এলাকায় গুলো পলবান্ধা,বোয়ালমারী, কুঁড়ি পাড়া,মোদকপাড়া,পাটনিপাড়া,বেপারীপাড়া,ধর্মকুড়া বাজার,নটারকান্দা ও দরিয়াবাদসহ অন্তত ডজন খানেক এলাকায় ৫০০ টাকার সরকারি রসিদ হাতে কয়েকশ গ্রাহক পানির অপেক্ষা করছেন।

​ভুক্তভোগী আমিনুর ইসলাম,রফিকুল,মুনসুর রহমান,আবু কালাম ও বাদশা মিয়া বলেন,পৌরসভা লোকজন এসে বাড়ি থেকে টাকা নিয়ে গেছে। এখন তাদের আর খুঁজ
পাওয়া যাচ্ছে না। আমরা কি শুধু টাকা চুরির জন্যই সরকারকে টাকা দিয়েছিলাম।

​গৃহবধূ শারমিন ও আয়েশা বেগম ক্ষোভ ঝেড়ে বলেন, রাস্তা খুঁড়ে কাদা করে রেখে গেছে।কল আছে কিন্তু পানি নেই এটা প্রকল্প নয়,এটা ডাকাতি।

​দুর্নীতির বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামানের কাছে পাঁচশত টাকা উত্তোলন বিষয়ে জানতে চাইলে তিনি দায় চাপান পৌরসভার ওপর। তিনি বলেন,টাকা নিয়ে লাইন না দেওয়ার বিষয়টি পৌরসভা বুঝবে। অন্যদিকে পৌর সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম নিজেকে বাঁচিয়ে বলেন,আমি যোগদানের আগেই অধিকাংশ বিল তুলে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে,কাজ শেষ না হতেই কীভাবে প্রায় ৪ কোটি টাকা বিল পরিশোধ করা হলো?

নজরুল ইসলাম বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষ এখন এই লুটপাটের বিচার চায়। স্থানীয় সচেতন মহলের কাছে আমাদের দাবি,আওয়ামী লীগ আমলের এই ‘পানির প্রকল্পে চুরির’ সুষ্ঠু তদন্ত করতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করাসহ সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে প্রকল্পের অসম্পূর্ণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন ইসলামপুরবাসী।

​এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আওয়ামী লীগের পতনের পর থেকেই তারা গা ঢাকা দেওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারে পতনের পর নতুন করে ঠিকাদার প্রতিষ্ঠান এস আর কর্পোরেশনের জাকির হাসান জুয়েলের সালক আরিফুল হক শাকিল তদারকি করেন। তিনি জানান আমাদের প্রকল্পের কাজ চলমান। রশিদ আছে লাইন নেই;লাইন আছে পানি নেই এই বিষয়ে জানতে চাইলে শাকিল জানান পর্যায়ক্রমে সবাই পাবে। প্রকল্প মেয়াদ শেষ ও কোটি কোটি টাকা উত্তোলন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন “যতটুকু কাজ করেছি তারও পুরো বিল পাইনি। নানা অভিযোগ রয়েছে। এই অবস্থায় শতভাগ কাজ করা কঠিন হয়ে পড়ছে।”

আরও পড়ুন

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

শামসুল হক জহিরের কবিতা : অমর আত্মার জাগরণ

গাজা অভিমুখে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরাইল

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর