ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ভিশন
৩ মে ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর সামনে এশিয়ান টেলিভিশনের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া প্রতিনিধিরা বিনা নোটিশে চাকরিচ্যুতির তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত পুনর্বহালের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই হঠাৎ করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, যা শ্রম আইন ও ন্যায্যতার পরিপন্থী। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা প্রতিনিধিদের এভাবে ছাঁটাই করাকে তারা অমানবিক ও অন্যায় বলে উল্লেখ করেন।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এর পক্ষ থেকে জানানো হয়, এশিয়ান টেলিভিশনের সকল প্রতিনিধিকে পুনর্বহাল না করা হলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হবে। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, সাংবাদিকরা সবসময় গণমানুষের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে।
মানববন্ধনে নারায়ণগঞ্জ, জামালপুর, গাজীপুর, বরিশাল ও যশোর,চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অবিলম্বে চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল প্রতিনিধিকে স্বপদে বহাল করার দাবি জানান।

আরও পড়ুন

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত