ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

গণভোটের রায় নিয়ে টালবাহানা, দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্যের অভিযোগ তুলে ৭ বিভাগে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

 
এ সময় জামায়াতের এই নেতা বলেন, সরকারি দল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও এখন গণভোটের গণরায় বাস্তবায়নে তালবাহানা করছে। ২ তৃতীয়াংশ মেজরিটিকে ভিত্তি করে, সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে।

বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য জোট মাঠে থাকবে। ৭ বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। আগামী ১৬ মে রাজশাহী বিভাগের সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির শুরু হবে।

তিনি বলেন, সরকারি দল দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের জায়গায় ছাত্রদলকে পুনবার্সনের প্রকল্প নিয়েছে।

এর প্রতিবাদে সারা দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিয়ে লিয়াঁজো কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত