ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

‎শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান মেধা বৃত্তির ফল প্রকাশ ‎

প্রতিবেদক
News Desk
৩১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

‎স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে আস্কর তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি” -২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

‎ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেছেন,শিক্ষায় আগ্রহী করতে শিশুদের  প্রতিযোগিতার বিকল্প নেই। তারা আগামী দিনের আলোক বর্তিকা বলে মন্তব্য করেন।

‎ইউএনও বৃত্তি আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বৃত্তি শিশু ও শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজেদের যেমন প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়, আগ্রহ বাড়ে তেমনিভাবে  তারাই আগামী দিনে এই সমাজে আলো ছড়াবে।

‎তিনি বৃত্তি আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন,এই বৃত্তি আয়োজন একটা মহৎ উদ্দ্যোগ যা শান্তিগঞ্জের শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

‎সোমবার (৩০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের নির্বাহী পরিচালক ও জাতীয় দৈনিক আমার দেশ’র সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসাইন তালুকদার ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী।

‎পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন পরীক্ষা সমন্বয়ক প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী।

‎আলোচনায় অংশ নেন-প্রধান শিক্ষক
‎অজিত চক্রবর্তী, প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী,  প্রধান শিক্ষক মোঃ নেজাবুল হক, প্রধান শিক্ষক সুধা মজুমদার, প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী, প্রধান শিক্ষিক রুমা চক্রবর্তী, প্রধান শিক্ষিক মোছাঃ রুজি চৌধুরী, সহকারী হল সুপার বাদল চন্দ্র দাস,
‎প্রধান শিক্ষক রাজু রায়, প্রধান শিক্ষক এনামুল হক, প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার দাস,প্রধান শিক্ষক আতিকুর রহমান, প্রধান শিক্ষক সামছুল ইসলাম, প্রধান শিক্ষক
‎দেবাশীষ তালুকদার, প্রধান শিক্ষক
‎মালা রায়, মোছাঃ রাবেয়া আক্তার রুবি ও সাংবাদিক মোঃ আবু সঈদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমূখ।

আরও পড়ুন

কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারের সময় জ্বালানি-সরঞ্জামসহ ৭ আটক

৪৩তম বিসিএস পুলিশ: সারদায় কুচকাওয়াজে অংশ নিলেন এএসপি মোতাইনুল ইসলাম

ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের

খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না

চকরিয়ার বমু বিলছড়িতে তেল ‘মজুদ’ করে পাম্প বন্ধ! মাতামুহুরি ফিলিং স্টেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নামজারি ৩ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ, ঘুষবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি জাহান্দার আলীর

ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিলো পাকিস্তান

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু: প্রথম দিনেই ‘সি’ ইউনিটে শিক্ষার্থীদের ভিড়

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ‎

ইসরাইলের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে ইরান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চকরিয়া প্রেসক্লাবের আলোচনা সভা

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের