আন্তর্জাতিক ডেস্ক :
‘খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না’
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না।
শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
এক বিবৃতিতে আইনপ্রণেতা মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন, ‘খার্গ দ্বীপে যেকোনো আক্রমণের জবাব হবে সিদ্ধান্তমূলক ও কঠোর। যারা এই দ্বীপে হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না।’
খার্গ দ্বীপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র হিসেবে পরিচিত, যা দেশটির জ্বালানি রফতানির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। খারগ দ্বীপে নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও সামরিক সতর্কবার্তা বাড়ছে।