স্টাফ রিপোর্টারঃ
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুনামগঞ্জ প্যানের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার পিএফজি ও ওয়াইপিএজি সদস্যরা অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ প্যানের কো-অর্ডিনেটর নুরুল হক আফিন্দী’র সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী আব্দুস ছাত্তারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়জুন নূর ফয়েজ, গীতা পাঠ করেন দুলন রানী তালুকদার, বাইবেল পাঠ করেন ডেনিস চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন বিটু বড়ুয়া। পরে অতিথিবৃন্দ ৩২ পৃষ্ঠার বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।
সভায় বিভিন্ন উপজেলার পিএফজির কার্যক্রম তুলে ধরেন সংশ্লিষ্ট সমন্বয়কারীরা। দিরাই, জামালগঞ্জ, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার প্রতিনিধিরা তাদের প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, লেখক, কলামিস্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অতিথিহিসেবে উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, লেখক, কলামিস্ট সুখেন্দু সেন হারু, আব্দুল মালেক, আব্দুল কুদ্দুছ, সিরাজ মিয়া, মোর্শেদ মিয়া, এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, প্রবাসী আতিকুর রহমান চৌধুরী, ডেনিস চক্রবতী, বিটু বড়ুয়া, গোলাপ মিয়া, অঞ্জন পুরকায়স্থ, ছবি চৌধুরী, জিয়াউর রহমান শাহীন, এম আর মিজান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাদের সচেতনতা ও উদ্যোগ সমাজে সহনশীলতা ও সম্প্রীতির সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বক্তব্য রাখেন, ফুল মিয়া, সিরাজ খন্দকার, আজিজা খাতুন, সংগীতা হাজং, বীনা রানী, মারজানা ইসলাম শিবনা, আল-আমিন, রাজিয়া সুলতানা, সৈদুর রহমান তালুকদার, শাম্মি, পারভীন, বকুল, সুরঞ্জিত চৌধুরী, জিয়াসমিন, মছিহুর রহমান রাসেল, নুরুল হাসান আতাহের, রুসনা আক্তার তৃষ্ণা, রীনা আক্তার, প্রিয়াংকা, ইয়থ পিস এম্বাসেযর গ্রুপের মানসুর আহমেদ, হাবিবুর রহমান, আলী ইমরান, তুর্য দাস, অনন্যা তালুকদার, রুমি দাস, তাইবা, লিপিকা বিশ্বাস, তাকমিনা আক্তার, দূরপতি নন্দী, সুবর্ণা আক্তার ইমা, মাহফুজুর রহমান, তারেক তালুকদার, মুরসালিন হাসান, আফরোজা জামান, সুইটি পাল, পাপিয়া আক্তার, সুমাইয়া আক্তারআসমা আক্তার, তাইবা আক্তার, শান্তনা আক্তার, রত্না প্রমূখ।
এ সময় পিএফজি ও ওয়াইপিএজি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।