ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

৪৩তম বিসিএস পুলিশ: সারদায় কুচকাওয়াজে অংশ নিলেন এএসপি মোতাইনুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ভিশন
২৮ মার্চ ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রবেশনারি সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মোতাইনুল ইসলাম এক বছর মেয়াদি লং কোর্স সফলভাবে সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন।
শনিবার (২৮ মার্চ ২০২৬) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত এ কুচকাওয়াজে তিনি গর্বের সঙ্গে অংশ নেন। অনুষ্ঠানে কুচকাওয়াজের ধারাভাষ্যে তিনি ইংরেজিতে সাবলীল উপস্থাপনা করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন  স্বরাষ্ট্র মন্ত্রী  সালাহউদ্দিন আহমেদ, এমপি। তিনি হেলিকপ্টারযোগে সারদায় এসে অনুষ্ঠানে যোগ দেন।
মোহাম্মদ মোতাইনুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভেওলা ইউনিয়নের কৃতি সন্তান। তার পিতা মোহাম্মদ কাউসার আলম। পারিবারিকভাবে তারা সন্তানের এ অর্জনে মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে একজন আদর্শ পুলিশ কর্মকর্তা হিসেবে দেশের সেবা করতে পারেন এবং নিজ এলাকার মুখ উজ্জ্বল করতে সক্ষম হন।

আরও পড়ুন

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু: প্রথম দিনেই ‘সি’ ইউনিটে শিক্ষার্থীদের ভিড়

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ‎

ইসরাইলের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে ইরান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চকরিয়া প্রেসক্লাবের আলোচনা সভা

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

প্রাক্তন শিউবিয়ান ক্রিকেট কার্নিভাল ২০২৬ এর চ্যাম্পিয়ন টাইটান ফিফটিন

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত কুবি শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাস’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন ‎

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের অপহরণ: অস্ত্রের মুখে দুই রাবার শ্রমিককে তুলে নিল ডাকাত দল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের রি-ইউনিয়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কক্সবাজারে নাহিদ ইসলামকে ঘিরে রাজনৈতিক তৎপরতা, জামায়াতের ফুলেল সংবর্ধনা