নিজস্ব প্রতিবেদকঃ
৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রবেশনারি সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মোতাইনুল ইসলাম এক বছর মেয়াদি লং কোর্স সফলভাবে সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন।
শনিবার (২৮ মার্চ ২০২৬) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত এ কুচকাওয়াজে তিনি গর্বের সঙ্গে অংশ নেন। অনুষ্ঠানে কুচকাওয়াজের ধারাভাষ্যে তিনি ইংরেজিতে সাবলীল উপস্থাপনা করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি। তিনি হেলিকপ্টারযোগে সারদায় এসে অনুষ্ঠানে যোগ দেন।
মোহাম্মদ মোতাইনুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভেওলা ইউনিয়নের কৃতি সন্তান। তার পিতা মোহাম্মদ কাউসার আলম। পারিবারিকভাবে তারা সন্তানের এ অর্জনে মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে একজন আদর্শ পুলিশ কর্মকর্তা হিসেবে দেশের সেবা করতে পারেন এবং নিজ এলাকার মুখ উজ্জ্বল করতে সক্ষম হন।