ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত কুবি শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ভিশন
২৫ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি :

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ, বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতার দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ, আর নতুন করে শপথ নেন দেশ গড়ার। ২০২৬ সালের স্বাধীনতা দিবসেও তার ব্যতিক্রম নয় শিক্ষার্থীদের মনে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন একসূত্রে গাঁথা।

স্বাধীনতা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আজও আমাদের পথচলার প্রেরণা। বর্তমান প্রজন্মের কাছে এই দিবস শুধু ইতিহাসের স্মারক নয়, বরং একটি দায়িত্বের বার্তা—দেশকে আরও উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান।

এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে কুবি শিক্ষার্থীদের ভাবনা, অনুভূতি ও প্রত্যাশা তুলে ধরেছেন কুবি প্রতিনিধি তফসিরুল করিম। স্বাধীনতা তাদের কাছে শুধু অতীতের গৌরব নয়, বরং বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের প্রতিশ্রুতি।

স্বাধীনতা দিবস নিয়ে নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে কুবির নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাহীরা ইসলাম বলেন,  “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গর্বের দিন, যে দিনটি আমাদের স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে।আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান আত্মত্যাগ, যার বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। তবে স্বাধীনতার বহু বছর পরেও আমাদের সমাজ ও রাষ্ট্র নানা চ্যালেঞ্জের সম্মুখীন,যা আমাদের নতুন করে দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়।আমি মনে করি প্রতিটি নাগরিকের এই বিশ্বাস থাকা প্রয়োজন,”আমিই পারি দেশকে আরও সমৃদ্ধ করে তুলতে”।স্বাধীনতার চেতনা আমাদের প্রেরণা জোগাক, আর সেই চেতনাকে ধারণ করেই আমরা গড়ে তুলি একটি ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ।”

 

গণিত বিভাগের  ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাওছার প্রধান বলেন,  “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে আমার কাছে এই দিনটিকে এক বিশেষ উপলক্ষ মনে হয় যেখানে ফুটে ওঠে সাহস, ত্যাগ, আর বীরত্বের কথা । যেভাবে একটি গণিতের সমস্যা সমাধানে ধৈর্য ও যুক্তির প্রয়োজন হয়, ঠিক সেভাবেই আমাদের স্বাধীনতার পথেও ছিল অসংখ্য বাধা, আর প্রতিটি বাধা পেরিয়েছিল সংগ্রামী মানুষদের দৃঢ় বিশ্বাস। স্বাধীনতা দিবস আমাকে মনে করিয়ে দেয় যে শহীদেরা জীবন দিয়ে স্বাধীনতার বীজ বপন করেছেন, আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারি কেবল তখনই, যখন আমরা নিজ নিজ জায়গা থেকে সৎ, সচেতন, দায়িত্ববান হয়ে উঠি।২৬ শে মার্চ তাই আমার কাছে শুধু একটি তারিখ নয়এটি প্রেরণা, দায়িত্ব, এবং ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার।”

ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উর্মি আক্তার বলেন, “১৯৭১সালের ২৬শে মার্চ বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পথে যাত্রা শুরু করে, যা পরিনতি পায় মুক্তিযুদ্ধের মাধ্যমে।  আমরা শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ড পাইনি, আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার, নিজের মতো করে ভাবার অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। স্বাধীনতা কেবল সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মনের, বিবেকের এবং মানবিকতারও অংশ। স্বাধীনতা মানে অন্যায়, ভয়,ও দাসত্ব থেকে মুক্তি পাওয়া । ১৯৭১ সালে অসংখ্য মানুষ নির্দ্বিধায় জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র একটি মানচিত্র লাভের আশায় নয়, বৈষম্য ও অন্যায় দূরীকরণের আশায়।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার চেতনা আমাদের এখনো পথ দেখায়, নতুনভাবে চিন্তা করার অনুপ্রেরণা দেয়। সমাজে যদি বৈষম্য, অন্যায়, অরাজকতা থাকে তবে স্বাধীনতার পূর্ণ অর্থ বাস্তবায়িত হয় না। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ  হয়ে ২০২৪ সালে ‘জুলাই আন্দোলনে’ ছাত্র জনতা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ায় এবং স্বৈরাচার শাসকের পতন ঘটায়। ২৬ শে মার্চ আমাদের শেখায় স্বাধীনতা শুধু মাটির নয়, এটি আমাদের বিবেকেরও।আমাদের দেশকে সত্যিকার অর্থে স্বাধীন রাখতে হলে আমাদের মন, চিন্তা ও আচরণকে মুক্ত ও মানবিক হতে হবে।”

ব্যাবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল মালেক বলেন,  ‘২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন।বাঙালি জাতি হিসেবে এই দিনটি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ১৯৭১ সালের এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, যা দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। শহীদদের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও জনগণের ঐক্য আমাদের স্বাধীনতার ভিত্তি গড়ে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘ এই দিনটি শুধু আনন্দ বা উদযাপনের জন্য নয়, বরং দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমাদের উচিত ইতিহাস জানা, শহীদদের সম্মান করা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। সততা, পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠাই হতে পারে স্বাধীনতার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”

আরও পড়ুন

জুলাই আন্দোলনের শহিদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইসরায়েলে অপ্রতিরোধ্য ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলো আইআরজিসি

হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদরাসার রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি

ডিজিএম কারিগরি আজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ—‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি সংশ্লিষ্ট দপ্তরের

চকরিয়ায় দিনেদুপুরে যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতির মিলনমেলা ‎

বন্ধ ক্যাম্পাসে ক্ষুদার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত