ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের অপহরণ: অস্ত্রের মুখে দুই রাবার শ্রমিককে তুলে নিল ডাকাত দল

প্রতিবেদক
News Desk
২৫ মার্চ ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ

Link Copied!

​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার |

​কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ‘হিমছড়ি ঢালা’ থেকে আবারও দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করেছে ডাকাত দল। অপহৃতরা উভয়েই রাবার শ্রমিক বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

​অপহৃত ব্যক্তিরা হলেন- নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারিচবুনিয়া গ্রামের সেকান্দরের পুত্র
আব্দুর হাকিম।
একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুফান আলী পাড়ার মোস্তাক আহম্মদের পুত্র আব্দুল জব্বর।

​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুর হাকিম ও আব্দুল জব্বর মোটরসাইকেল যোগে ঈদগাঁও থেকে নিজ এলাকা বাইশারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সড়কের পাশের গভীর পাহাড়ে নিয়ে যায়।

​ঘটনার খবর পাওয়ার পরপরই ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল অপহৃতদের উদ্ধারে ঢালায় অভিযানে গেছে।

​উল্লেখ্য, ঈদগাঁও-ঈদগড় সড়কের এই পয়েন্টটি দীর্ঘকাল ধরে ডাকাতদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই সড়কে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও নিয়মিত যাতায়াতকারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি

ডিজিএম কারিগরি আজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ—‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি সংশ্লিষ্ট দপ্তরের

চকরিয়ায় দিনেদুপুরে যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতির মিলনমেলা ‎

বন্ধ ক্যাম্পাসে ক্ষুদার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রুখসানা কে রাজ’র কবিতা : বিচ্ছেদ বিষাদ

ঈদের নামাজের ইমামতি করলেন স্থানীয় এমপি

সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্থার দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ‎