ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ মার্চ ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজারঃ

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তৈল্লার বিল এলাকায় দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির উঠানে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আকরিদা জান্নাত (১০)। সে দুবাই প্রবাসী জিয়াউর রহমানের আদরের মেয়ে এবং স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফোরকানিয়া মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আকরিদা বাড়ির উঠানে দোলনায় খেলছিল। এ সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না দোলনার সাথে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর অবস্থার সৃষ্টি হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিছুদিন আগে আকরিদার জন্য নতুন পোশাক কেনা হয়েছিল। কিন্তু সেই আনন্দের আগেই তার এমন মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে শোকাহত করে তুলেছে।

শিশুটির মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। সবাই তার জন্য দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ