ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. বিশেষ সংবাদ

সুনামগঞ্জ-০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদের নাম ঘোষণার দু’দিন পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিবেদককে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন।

& শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও নিবাসী ব্যারিস্টার আনোয়ার হোসেন। ছাত্রদলের রাজনীতি থেকেই তাহার রাজনৈতিক জীবনের সূচনা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী সরকারের আমলে ২০১২ সালের ডিসেম্বর মাসে ‘আমার দেশ’ অফিস থেকে গ্রেফতার হয়েছিলেন।

প্রার্থিতা বিষয়ে মুঠোফোনে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-০৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই আমার নির্বাচনী এলাকার মানুষদের সাথে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো।

বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,’সব বিষয়ে চিন্তা ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এলাকার সবাইকে নিয়েই নির্বাচন করবো।’

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার