ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে নতুন মুখ সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহীন।

প্রতিবেদক
admin
১৯ নভেম্বর ২০২০, ১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

আমানউল্লাহ (আনোয়ার) কক্সবাজার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বাকী আছে আরও কয়েক মাস। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে।
জেলার ৭১টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। তবে তৎপরতা বেশি আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের।ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন।
কক্সবাজার সদর উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার নতুন একটি জনপ্রিয় হয়ে উঠেছে সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহীন।
তিনি ইসলামপুরের ঐতিহ্যবাহি পরিবার আলহাজ্ব মরহুম আমির হোসেন সওদাগরের নাতি ও দক্ষিণ চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আলহাজ্ব মরহুম ইসহাক সওদাগরের সুযোগ্য সন্তান।
ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে
তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন ।
এরই মধ্যে নির্বাচন নিয়ে ইসলামপুরের প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ। এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ছবিসহ ‘দোয়া প্রার্থী’ লেখা পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে জোরেশোরে।

এলাকাবাসীরা বলেন, তরুণ সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহীন একজন সাহসী কলম সৈনিক ও প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকে ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বড় প্রয়োজন।
এলাকাবাসী আরো বলেন, তিনি সাংবাদিকতায় অত্যন্ত সুনাম কুড়িয়েছেন। জেলাব্যাপী তার সুখ্যাতি রয়েছে। সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহীনকে যোগ্য ও নির্লোভ একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনে করেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা নতুন চেয়ারম্যান প্রদপ্রার্থী হিসাবে সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহীনকে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়ের মালা পরাবে বলে জানান।
এক প্রতিক্রিয়ায় সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী নির্বাচনে এই ইসলামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হবেন বলে মত প্রকাশ করেন।
এ সময় তিনি আরো বলেন, শিল্পোন্নত এলাকা ইসলামপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমি “ক্রীড়া মুখি তরুণ চায়”মাদক মুক্ত সমাজ চায়”আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চায় এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নায়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন ।

আরও পড়ুন

৯ দফা দাবিতে কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ

কুবিতে ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় কৃষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

ঢাবির হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির সমর্থকদের মধ্যে হাতাহাতি

মার্কিন রণতরীতে হামলা, মহা যুদ্ধের প্রান্তে বিশ্ব!

ছাত্রদলের কমিটিতে ১১ ছাত্রলীগ নেতা, যে ব্যাখ্যা দিলেন নেতারা

শাপলা গণহত্যার সব মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতা আখতার

কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি– মমতা ব্যানার্জি

জামালপুরে জলাবদ্ধতায় ডুবছে শহর, কক্সবাজারে ‘আনন্দ ভ্রমণে’ পৌর প্রশাসন : জনমনে তীব্র ক্ষোভ

অনার্সে প্রথম, এবার মাস্টার্সেও ৩.৯৬ পেলেন চাকসু জিএস সাঈদ

জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন