ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত

প্রতিবেদক
News Desk
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ

Link Copied!

-মোসাঃ তানজিলা, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে শুরু হওয়া এ মেলা বিকেল ৫টায় শেষ হয়।

এতে সর্বমোট ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মাস্টার দা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হকসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “এমন আয়োজন যেন নিয়মিত হয় সে ব্যাপারে ডাকসু সচেষ্ট থাকবে। থিওরির পাশাপাশি প্র্যাক্টিক্যাল জ্ঞান অর্জনের জন্য আমরা রিসার্চ ফেয়ার, জব ফেয়ারসহ বিভিন্ন আয়োজন করব।”

তিনি আরও বলেন, এর পাশাপাশি একটি স্টার্টআপ সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইনোভেশন ও আইডিয়া শেয়ার করার সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্ঞান উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ইন্সটিটিউশনে রূপ দিতে চান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই সেলস ফেয়ার সফলভাবে আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎