ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

প্রতিবেদক
নিউজ ভিশন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের ফলাফল পুনঃগণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমীর নূর আহমদ আনোয়ারী। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, প্রকাশিত বেসরকারি ফলাফলে নানা অসঙ্গতি রয়েছে এবং প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি।
শুক্রবার সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘোষিত ফল অনুযায়ী বিজয়ী প্রার্থীর সঙ্গে তার ভোটের ব্যবধান মাত্র ৯২৯। অথচ একই নির্বাচনে ৪ হাজার ৮৯৯টি ভোট বাতিল ও আপত্তিকৃত হিসেবে গণ্য করা হয়েছে, যা ব্যবধানের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি।
নূর আহমদ আনোয়ারীর দাবি, তার নিয়োজিত নির্বাচনী এজেন্টদের তথ্য অনুযায়ী বহু কেন্দ্রে সঠিকভাবে সিল দেওয়া ব্যালট পেপার ভুলবশত বাতিল করা হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের পর্যবেক্ষণের পূর্ণ সুযোগ দেওয়া হয়নি। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলেও গরমিল লক্ষ্য করা গেছে। এছাড়া পোস্টাল ভোট গণনায়ও স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার প্রাপ্ত ভোট কম দেখানো হয়েছে, যা পুরো ফলাফল নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি করেছে।
এ পরিস্থিতিতে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জানিয়ে তিনি সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ, পোস্টাল ভোট পুনরায় যাচাই এবং প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছভাবে পুনঃগণনার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ