ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

প্রতিবেদক
News Desk
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ

Link Copied!

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি ২৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এই দায়িত্বের পূর্বে তিনি উপ ভূমি সংস্কার কমিশনার হিসেবে ভুমি সংস্কার বোর্ডে কর্মরত ছিলেন। তিনি নিজে আওয়ামী সমর্থক এবং তার স্বামী আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা।
লক্ষীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ২৭ তম ব্যাচের এই কর্মকর্তার আওয়ামী লীগের সমর্থক। ছাত্রজীবনে সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনিও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন।
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে আওয়ামী নেতাদের বিশেষ সখ্যতার প্রমাণ পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগের পদধারী নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুদ্দিন মাহমুদ লিপ্টনের একান্ত সহচর ছিলেন শহীদ হোসেন চৌধুরী। এছাড়া তার ভাই নিজেও আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান নিজে আওয়ামী লীগ সমর্থক। ২৭ বিসিএস ব্যাচের এ কর্মকর্তা ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তার পিতা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এর দপ্তরে যায় এনপিবি নিউজ। কিন্তু এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
স্বৈরাচার সরকারের সুবিধাভোগী এবং আওয়ামী লীগপন্থী দশজন ডিসি কীভাবে দায়িত্বে আছেন জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এনপিবি নিউজকে বলেন, ‘এসব কর্মকর্তারা আগেই নিয়োগ পেয়েছেন। ইসি তখনো দায়িত্ব নেয়নি। সরকার এদের নিয়োগ দেওয়ার আগে নিশ্চয়ই তাদের সম্পর্কে নিশ্চিত হয়েই নিয়োগ করেছিলেন। এরমধ্যেও যদি কেউ কেউ লীগপন্থী হয়ে থাকেন এবং তাদের ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন তবে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সরকারের মধ্যেও তো বিতর্কমুক্ত কর্মকর্তার অভাব রয়েছে। আমাদের চাহিদামতো কর্মকর্তাও দিতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এরমধ্যেও কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা দেখবো।
তিনি আরও বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য কিংবা অভিযোগ আসেনি কারো বিরুদ্ধে। আপনাদের নিউজ দিয়েই তো আমরা তথ্য পাই বলে জানান তিনি।

আরও পড়ুন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎

হারানো ঐতিহ্য – সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া

বাবার শূন্যতা ও মায়ের সংগ্রাম: সাফল্যের শিখরে ফারিয়া

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

কবিতা :- অপেক্ষা

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে তারেক রহমান

বোরকা-দাড়ি দেখে সন্দেহ হলেই ধরে ফেলবেন’

সুনামগঞ্জ-৩ আসনে আনোয়ার-কয়ছর- তালহা-পাশা,কে হবেন জনগণের ভরসা

তরুণদের মুখোমুখি হলেন আব্দুল্লাহ আল ফারুক

জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে —আব্দুল্লাহ আল ফারুখ