ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ঢাকা আলিয়ায় ‘তরুণ’-এর নতুন নেতৃত্বে তাশফিকুল ও মিফতাহ: মূল্যবোধে উজ্জ্বল প্রজন্মের প্রত্যয়

প্রতিবেদক
News Desk
২৮ জুন ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ আরিফুল ইসলাম
ঢাকা আলিয়া প্রতিনিধি,

আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক সংগঠন ‘তরুণ’ নতুন নেতৃত্বে যাত্রা শুরু করল। ২০২৪ সালের ২৭ জুন, রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় তরুণ-এর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সংগঠনটির মূল দর্শন—”নৈতিক মূল্যবোধ সম্পন্ন, রাজনীতি সচেতন ও মানবিক নাগরিক গড়ে তোলা”—এই চেতনাকে সামনে রেখেই নবীন নেতৃত্ব গঠিত হয়েছে। তরুণ-এর স্লোগান: “এসো বিকশিত হই, সত্যের আলোয়”, যা তাদের মানবিক ও সাংস্কৃতিক অভিযাত্রার প্রেরণা জোগায়।

নতুন কমিটির ঘোষণা দেন তরুণের পরিচালক এস এম মারিয়া ও নির্বাহী পরিচালক ফাহিম ফারুকী, স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা:
আহ্বায়ক: তাশফিকুল ইসলাম
সদস্য সচিব: মিফতাহুজ্জামান
যুগ্ম সদস্য সচিব: শিহাব মাহমুদ
প্রচার সম্পাদক: মাছুম বিল্লাহ
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. আশরাফুজ্জামান
শিক্ষা কার্যক্রম সম্পাদক: আশিকুর রহমান
ইভেন্ট সমন্বয়ক: মেহেদী হাসান
সংগঠক: তানভির ইসলাম
সদস্যবৃন্দ:
শাহিন আলম, আবুল ফারা, আহমেদ আশকারী, মাহের আল জিহাদ, সাব্বির আহমেদ, জুবায়ের ইসলাম নাহিদ, ইশতিয়াক আইমান ও মো. ইশফাকুর রহমান।

আহ্বায়ক তাশফিকুল ইসলাম বলেন,আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই যারা শুধু পরীক্ষায় ভালো করবে না, বরং সত্য, মানবতা ও মূল্যবোধের চর্চায় সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ হচ্ছে সেই মঞ্চ যেখানে নতুন চিন্তা, বিকাশমান মানবিকতা এবং প্রতিরোধী সংস্কৃতি হাতে-কলমে গড়ে উঠে।

সদস্য সচিব মিফতাহুজ্জামান বলেন:
তরুণ কোনো সাধারণ সংগঠন নয়। এটি এক চেতনার নাম—যেখানে আমরা আধিপত্যবাদ, বৈষম্য ও অমানবিকতার বিরুদ্ধে শিল্প-সাহিত্য ও চিন্তাশক্তির মাধ্যমে লড়াই করি। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং প্রতিশ্রুতিবদ্ধ।

তরুণ দীর্ঘদিন ধরে মাদ্রাসাভিত্তিক শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিকাশ, মূল্যবোধ ও সমাজচিন্তা নিয়ে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে এ সংগঠন আরও গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সকলের।

আরও পড়ুন

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ