ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি প্রথম সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
News Desk
৭ মার্চ ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:
নব গঠিত ‘ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন – কক্সবাজার’ এর আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৭ মার্চ ২০২৬ ইং) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে নবগঠিত মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহ্বায়ক ‘সিপিএন’র সম্পাদক মোজাম্মেল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ‘কালের কন্ঠ’ এর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ বেতার কক্সবাজার এর সদর উপজেলা প্রতিনিধি আরোজ ফারুক এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পেশাদার সাংবাদিকতা বিকাশ, মাল্টিমিডিয়া সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সংগঠনটিকে শক্তিশালী ও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিজেএনের অন্তর দে বিশাল, টিটিএনের স্টাফ রিপোর্টার আহসানুল হক, যুগ্ম আহ্বায়ক টেলিগ্রাম নিউজের ফাহিম আবেদ, সিবিএনের রবিউল হাসান আরিফ, নিউজ ভিশন এর নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি শাহেদ হোছাইন মুবিন, সদস্য  কক্সবাজার বাণীর মো. ফারুক, সিপিএনের আজিম উদ্দিন – বাংলাদেশ টাইমস এর
নুর মোহাম্মদ শেখ – সিবি ২৪ নিউজ এর নাজমুল ইসলাম, নিরপেক্ষ এর কক্সবাজার প্রতিনিধি মনির ইউসুফ, চট্টগ্রাম ট্রিবিউনের নুরুল আলম,সি নিউজ  এর মো: লোকমান, এসটিএন এর ইরফান উল্লাহ খান,সমুদ্র বেলা রাকিব আমির, কোহেলিয়া টিভির আজমাঈন আহনাফ হামিম, কক্সবাজার কন্ঠের শফিক হোছাইন, আরিফসহ প্রমুখ।

আরও পড়ুন

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা : মার্কিন সামরিক জাহাজে হামলা চালালো ইরান

সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ

ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ও হামলায় থানায় অভিযোগ

শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ‎

লোডশেডিংয়ে বিপাকে সারাদেশের এসএসসি পরীক্ষার্থীরা

এলপিজির নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন