ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

রংপুর অচলের আলটিমেটাম সাবেক মেয়র মোস্তফার

প্রতিবেদক
admin
২৮ মে ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ

Link Copied!

সাতদিনের মধ্যে সিটি করপোরেশন পূর্বের ন্যায় কার্যকর না হলে ঈদের পর রংপুর অচলের আলটিমেটাম দিয়েছেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বুধবার (২৮ মে) দুপুরে নগর ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন।

মোস্তফা বলেন, ‘এক দেশে কয়টা আইন চলে? সরকার একদিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করছে, অন্যদিকে ভোটবর্জন করেও অন্য নেতাদের মেয়র পদে বসানো হচ্ছে। এতে দেশে আইনের শাসনের পরিবর্তে বৈষম্যমূলক শাসন চালু হয়েছে।’

তিনি বলেন, ‘নিজের দাবি আদায় করতে হলে আঙুল বাঁকা করতে হয়। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে সেটি বাঁকা করতে হবে। মব ভায়োলেন্স আপনারা জানেন, আপনারা শাহবাগ বন্ধ করতে জানেন। রংপুরের মানুষ জানে না?’

ঈদের পর রংপুর অচলের আলটিমেটাম সাবেক মেয়র মোস্তফার

মোস্তফা বলেন, ‘আইন অনুযায়ী, কোনো মেয়র বা কাউন্সিলর অপসারিত হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথচ ৯ মাস পেরিয়ে গেলেও কোনো নির্বাচনের খবর নেই।’

তিনি অভিযোগ করেন, ‘টাকা ছাড়া ফাইল নড়াচড়া করে না। উপরন্তু নাগরিক সেবার বদলে জনগণের ওপর কর চাপানো হচ্ছে। দিনের ভোট রাতে, আমি-ডামি নির্বাচন কারা করেছে? এ ডিসি, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপাররা করেছেন। আর দোষ দেন জনগণের ওপর।’

সমাবেশে রসিকের অপসারিত কাউন্সিলর, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে শাপলা চত্বর থেকে শুরু হয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার