ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

হিমঘর থেকে মৃত ব্যক্তির চোখ উধাও

প্রতিবেদক
admin
২৮ মে ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম রাব্বি, স্টাফ রিপোর্টার:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত ব্যক্তির চোখ চুরির অভিযোগ উঠেছে। মৃত মাসুম আলীর মরদেহে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তার স্বজনরা। এ ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ মে) এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হাসপাতালের মর্গে নেই প্রয়োজনীয় ফ্রিজিং ব্যবস্থা। দীর্ঘদিন ধরে মরদেহ সংরক্ষণের অব্যবস্থা ও অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, নিহত মাসুম আলীর বাড়ি রংপুরের বুড়িরহাট এলাকায়। পারিবারিক বিরোধের জেরে সংঘটিত মারামারিতে গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলা না করায় মরদেহটি মর্গে রাখা হয়। পরদিন মামলা দায়েরের পর পোস্টমর্টেমের প্রস্তুতি নিতে গিয়ে স্বজনরা দেখতে পান, মরদেহ থেকে দুটি চোখ অদৃশ্য।

নিহতের পরিবারের দাবি, “গতকাল রাতে লাশ মর্গে রাখা হয়েছিল। আজ সকালে এসে দেখি লাশের চোখ নেই। আমরা চোখ ছাড়া লাশ নিতে পারি না।”

হাসপাতাল পরিচালকের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, “পরিচালক বলছেন, ‘মৃত মানুষের চোখ নিয়ে কী করবেন?’ আমরা চোখসহ মরদেহ চাই এবং এই অপরাধের সুষ্ঠু বিচার দাবি করছি।”

এ ঘটনায় তদন্ত দাবি করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

আরও পড়ুন

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

জাবি ক্যাম্পাসে ঋতুরাজের রঙিন আসর

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত