ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

বোয়ালখালীর ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ

প্রতিবেদক
News Desk
১৯ মে ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালীতে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রদত্ত প্রজেক্টর ও প্রজেক্টর স্ক্রিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের নিকট এসব প্রজেক্টর ও প্রজেক্টর স্ক্রিন হস্তান্তর করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ প্রধান শিক্ষকদের হাতে উক্ত আইসিটি সরঞ্জামাদি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শাহরিয়ার সুলতানা, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, উত্তম কুমার বিশ্বাস, মো. নুরুল কবির, উচ্চমান সহকারী সত্যদিতানন্দ সরকার ও মনোয়ারা বেগম।

এসময় শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ প্রদত্ত প্রজেক্টর ও প্রজেক্টর স্ক্রিন যথাযথ ব্যবহারপূর্বক শ্রেণিকক্ষে ডিজিটাল কনটেন্ট তৈরি করে পাঠদানের জন্য শিক্ষকদের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৩ মে বোয়ালখালীর ৬১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রদত্ত ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ