ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক ২

প্রতিবেদক
News Desk
১৯ মে ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজার মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির ক্যামেরাপারসনসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

শনিবার (১৭ মে) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আটক দুজনকে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল।

আটক ব্যক্তিরা হলেন—কাপাসিয়ার বানরহাওলা গ্রামের মজিদ শেখের ছেলে ফরিদ শেখ এবং খোদাদিয়া গ্রামের আসফি রহমান (২৮)।

হামলায় আহত যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে। তার সহকর্মী স্থানীয় সাংবাদিক মো. পলাশ প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার দুপুর ২টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের চোরাগআলী মোড় এলাকায় বিএনপির একটি পক্ষ মতবিনিময় সভা করছিল। এ সময় অপর পক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই দৃশ্য ভিডিও ধারণ করায় রকি হোসেনসহ কয়েকজন সাংবাদিককে মারধর করা হয়।

হামলাকারীরা রকির কাছ থেকে মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় কাপাসিয়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন যমুনা টিভির আহত চিত্র সাংবাদিক রকি হোসেন।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎