ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ভারতীয় যুবকের লাশ হস্তান্তর

প্রতিবেদক
News Desk
১ এপ্রিল ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুইয়া :
বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সারভেস মারাক(২৮)নামের এক যুবকের লাশ হস্তান্তর করছে বিজিবি ও পুলিশ ।

মঙ্গলবার( ১ লা এপ্রিল) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্ত ১২৩৭ পিলার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি,বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়।

মারা যাওয়া ওই যুবক ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা থানার সীমান্ত এলাকা কাসিন্দা বস্তির গবিন মারাক এর ছেলে সারভেস মারাক(২৮)।

পুলিশ জানায়,গত সোমবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামের বাসিন্দা বশির আহমেদ নামের এক কৃষক ফসলি জমিতে ইদুর মারার জন্য সাধারণ( গুনা) তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে,সেই ইঁদুরের ফাঁদেই মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্ত ১২৩৭ পিলার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি,বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: জাহিদুল হক,সাব-ইন্সপেক্টর মোহন রায়, বাংলাবাজার ক্যাম্প কমান্ডার মো: সিরাজুল ইসলাম ভারতের পক্ষে কাসিন্দা বিওপি, বিএসএফ ইন্সপেক্টর বিএস নয়াল,মেঘালয় প্রদেশের শিলং চেলা থানার অফিসার ইনচার্জ ইপ্রাইম রাইডংসহ বিজিবি,বিএসএফ ও পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:জাহিদুল হক বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষনার গুঞ্জন, কী বলছে জামায়াত?

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

শামসুল হক জহিরের কবিতা : অমর আত্মার জাগরণ

গাজা অভিমুখে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরাইল

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!