ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
admin
১১ মার্চ ২০২৫, ৩:২২ অপরাহ্ণ

Link Copied!

রংপুর ব্যুরো: পাওনা টাকাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর খোরশেদ আলম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো: নাজির এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহাজামাল হ্যালোর ছেলে ইউনুছ আলী ও শ্যামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।
আদালত সুত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধ থাকায় শহিদুল ইসলাম গত ২০২০ সালের ২০ মার্চ  দিবাগত রাত ১১ টার দিকে ভরসা কোল্ড স্টোরেজ থেকে খোরশেদ আলমকে ডেকে এনে মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিংয়ের পিছনে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ আম গাছের ডালের সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষী প্রদান করেন এবং সাক্ষগ্রহণ শেষে এ রায় প্রদান করেন। রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আফতাব উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন জহিরুল আলম ও আব্দুর রশীদ চৌধুরী।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার