ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

প্রতিবেদক
News Desk
২ জানুয়ারি ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুর :

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটা হয়েছে।

বৃহস্পতিবার (২জানুয়ারি) সকালে ইসলামপুর অডিটরিয়াম থেকে উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও কলেজ শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। 

প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন। 

সিনিয়র যুগ্ম আহবায়ক সাদমান সাকিব রিফাতের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর পর ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় আমি মুগ্ধ, ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলীর মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মিঠুন মিয়া ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শান্ত মিয়া প্রমুখ। উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ