ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. সর্বশেষ

লোহাগাড়ায় প্রবাসী বাইক আরোহীকে চাপা দিয়ে পালালো অজ্ঞাত গাড়ি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় সৌদি প্রবাসী বাইক আরোহীকে চাপা দিয়ে পালালো অজ্ঞাত গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু হয় আরোহীর।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাগিনা সাঈদ গুরুতর আহত হয়েছেন।

নিহত হাফেজ মুহাম্মদ নাজিম উদ্দিন(৪৫) আমিরাবাদ ইউনিয়নের (৯ নং ওয়ার্ড) সুখছড়ি কামারদিঘীর পাড়স্থ বারেক চৌধুরী পাড়ার নুরুল হকের পুত্র । তিনি ৩ সন্তানের জনক।

পারিবারিক সূত্রে ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পদুয়া ইউনিয়নের খন্দকার পাড়ায় নাজিম উদ্দিন তার বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ভাগিনাকে নিয়ে ফেরার পথে ঘটনাস্থলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মামা ভাগিনা সড়কের মাঝখানে পড়ে যায়।
পরে চট্টগ্রাম অভিমুখি দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে নাজিম উদ্দিনের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান এবং গুরুতর আহত হন ভাগিনা সাঈদ। নিহত হাফেজ মুহাম্মদ নাজিম উদ্দিন সৌদিয়া আরব প্রবাসী। প্রায় ৪ মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। আগামী ২৬ সেপ্টেম্বর নিহত নাজিমের সৌদিয়া আরব চলে যাবার কথা ছিল।

স্থানীয়রা আহত সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ঘটনার প্রায় এক ঘন্টার পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের মাঝখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

৯ দফা দাবিতে কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ

কুবিতে ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় কৃষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

ঢাবির হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির সমর্থকদের মধ্যে হাতাহাতি

মার্কিন রণতরীতে হামলা, মহা যুদ্ধের প্রান্তে বিশ্ব!

ছাত্রদলের কমিটিতে ১১ ছাত্রলীগ নেতা, যে ব্যাখ্যা দিলেন নেতারা

শাপলা গণহত্যার সব মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতা আখতার

কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি– মমতা ব্যানার্জি

জামালপুরে জলাবদ্ধতায় ডুবছে শহর, কক্সবাজারে ‘আনন্দ ভ্রমণে’ পৌর প্রশাসন : জনমনে তীব্র ক্ষোভ

অনার্সে প্রথম, এবার মাস্টার্সেও ৩.৯৬ পেলেন চাকসু জিএস সাঈদ

জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন