ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

কর্ণফুলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭, আহত ২০

প্রতিবেদক
admin
১৮ জুন ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ

Link Copied!

কর্ণফুলী সংবাদদাতা :

কর্ণফুলীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে ৫ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সবমিলিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
হচকবনক্সম
হদবক্সবনবন্না
আহত অন্যান্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ জুন) দুপুর ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা নিউজ ভিশনের বিশেষ প্রতিবেদক ও চট্টলা ইঞ্জিনিয়রস ক্লাবের সভাপতি ইঞ্জিঃ আতিক সুজন জানান-
মইজ্জার টেক সিএনজি ফিলিং স্টেশনের সামনে উল্টো দিক থেকে আসা বিআরটিসির বাস একটি লোকাল বাসকে সামনে থেকে ধাক্কা দেয়। ফলে আকস্মিকভাবে এই ভয়াবহ দুর্ঘটনা সংঘঠিত হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং বাকি ২ জন হাসপাতাল নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনায় ইঞ্জি: আতিক সুজননের বাসে থাকা পরিবারের ৬ সদস্যের মধ্যে উনার স্ত্রী সানজিদা ইয়াকুব আহত হন।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল মাহমুদ বলেন, ‘মইজ্জার টেক এলাকায় শহর থেকে পটিয়াগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে পটিয়া থেকে শহরগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিআরটিসির বাসটি উল্টো দিকে গিয়ে লোকাল বাসকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ঘটনাস্থলেই ৭ জন মারা গেছেন এবং ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ

তাসফিয়া আলমের কবিতা ❝ হারিয়ে যাওয়া ❞

মানবিক দেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা : আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎

হারানো ঐতিহ্য – সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া

বাবার শূন্যতা ও মায়ের সংগ্রাম: সাফল্যের শিখরে ফারিয়া

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

কবিতা :- অপেক্ষা

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী