ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

চকরিয়ায় ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

প্রতিবেদক
News Desk
১৭ মে ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন।

মুমূর্ষু অবস্থায় অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া-ইয়াংছা-লামা-আলীকদম আঞ্চলিক মহাসড়কের চকরিয়া উপজেলার সুরাজপুর মাঝের পাড়ি ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমের ছোট ভাই মৃত আফজাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফজুমিয়াজির বাড়ির মৃত কফিলউদ্দিনের ছেলে মোহাম্মদ কাইসার (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া থেকে ইয়াংছামুখি একটি দ্রুত গতির ডাম্পার ট্রাকের সঙ্গে লামা থেকে চকরিয়ামুখি একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা অপর দুইজন আহত হন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল