ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

দোয়ারাবাজারে কিশোরের ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার

প্রতিবেদক
News Desk
১৪ জুলাই ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ

Link Copied!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মারুফ হোসেন(১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মারুফ হোসেন(১৬) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া(মাদ্রাসা পাড়া) গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র। তার পরিবারের দাবি- সবার অজান্তে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা সঠিক বলতে পারেনি কেউ।

জানা গেছে,রবিবার দুপুরে মোরগ দিয়ে ভাত খাওয়ার আবদার করলে মারুফের মা রৌশনারা বেগম মোরগ জবাই করে গোছল করতে বাড়ির পাশে পুকুরে যায়।গোছল করে ঘরের সামনের দরজা বন্ধ পেয়ে পিছনের দরজা দিয়ে ঘরে ড়ুকে মারুফের মা রৌশনারা বেগম। এ সময় তিনি ছেলেকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলতে দেখেন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।ঘটনা স্থল পরিদর্শন করেছেন থানার এস আই এনামুল হক মিঠু।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

ওসি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

আরও পড়ুন

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

ট্যালেন্টপুল বৃত্তি পেলেন তানযীমুল উম্মার ছাত্র তাহসিন আল মানাফ

যেভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল