ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

প্রতিবেদক
News Desk
২ মার্চ ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার লড়াইয়ে তেহরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে বেইজিং। 

সোমবার মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে তাঁর ইরানি সমকক্ষ আব্বাস আরাগচিকে এই সমর্থনের কথা জানান।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরানও ইসরায়েলসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই প্রেক্ষাপটে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় তেহরানের পাশে থাকার অঙ্গীকার করেছে।

ওয়াং ই বলেন, চীন ইরান ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় বেইজিংয়ের সমর্থন বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে পৃথক এক ফোনালাপে ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ তোলেন। তিনি জানান, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই যুদ্ধ বন্ধে এবং বিশ্বজুড়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে ইচ্ছুক।

এছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে ওয়াং ই সতর্ক করে বলেন, বিশ্ব বর্তমানে ‘জঙ্গলের আইনে প্রত্যাবর্তনের’ ঝুঁকিতে রয়েছে। কোনো শক্তিশালী রাষ্ট্র সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য দেশের ওপর ইচ্ছামতো হামলা চালাতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

ইরানের পারমাণবিক ইস্যুটি শেষ পর্যন্ত কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত বলে মনে করে চীন।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ