ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
১ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) “ভাই-বন্ধু সোসাইটি” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজন নিয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘বাড়ি থেকে দূরে থাকায় আমরা প্রতিনিয়ত ভাই ও বন্ধুদের সঙ্গেই ইফতার করি। সেই প্রেক্ষাপটে একদিন চা-আড্ডার মধ্যেই হঠাৎ করে এই সুন্দর উদ্যোগের সূচনা হয়। এছাড়া আমরা স্থানীয় একটি মাদ্রাসার হাফেজদেরও দাওয়াত জানিয়েছি। কোরআনের পাখিদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সৌন্দর্যমণ্ডিত ও বরকতময় করে তুলেছে।’

আইসিটি বিভাগের শিক্ষার্থী শিপলু আহাম্মেদ বলেন, ‘আমাদের কিছু ভাই, বন্ধু মিলে সাধারণভাবে এই আয়োজন করেছি। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় স্বার্থকতা।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনায় এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল কাইয়ুমসহ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের ইন্তেকাল করা সকল শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি।’

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ