ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

প্রতিবেদক
News Desk
২ মার্চ ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

গ্রামের অসচ্ছল পরিবার থেকে মেধার দৌড়ে এগিয়ে আছেন পলাশ (ছদ্ম নাম)। অর্থাভাবে থমকে আছে বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রক্রিয়া থমকে। ভর্তির সময় ঘনিয়ে আসলে বিপাকে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী চালিত ফেসবুক পেজ ‘জবিয়ানস -JnU’ins’ এ ইনবক্সে সহায়তার আবেদন জানান। ফেসবুকে পোস্ট থেকে সারা দেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ছাত্রনেতা মো. শাহরিয়ার হোসেন।

সোমবার (মার্চ ২) বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ভর্তির ব্যবস্থা করে দেন তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩নং যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। এর আগেও অনেক শিক্ষার্থীর বিপদে ছুটে এসেছেন তিনি। আর্থিক সংকটে উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়া ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে এবারও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন তিনি।

এ বিষয়ে ছাত্রনেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘শিক্ষা একটি মৌলিক অধিকার। অর্থাভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সেটিই আমাদের লক্ষ্য। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই রাজনীতির মূল্য নেই। আমরা চাই ক্যাম্পাসে এমন একটি সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা একে অপরের শক্তি হবে, ভরসা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থী একদিন নিজের যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হবে এবং অন্য কারও পাশে দাঁড়াবে। এই সহমর্মিতার চর্চাই আমাদের এগিয়ে নেবে। একজন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারা আমার জন্য গর্বের। ভবিষ্যতেও কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।’

ভর্তি হওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলাম না। তখন বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজ জবিয়ানস-JnU’ins এ বলি। তখন তারা আমার লিখা পোস্ট করে এবং এর প্রেক্ষিতে শাহরিয়ার ভাই আমার সাথে যোগাযোগ করে। এর পর অনলাইন ভর্তি ফি থেকে শুরু করে সরাসরি ভর্তি হওয়া সব কার্যক্রম করে দিয়েছেন শাহরিয়ার ভাই।’

তিনি আরো বলেন, ‘গ্রাম থেকে শহরে এসে ভর্তি হওয়া, আবাসন ব্যবস্থা করা এটা আমার জন্য এক প্রকার অসম্ভব ছিলো। আমার সুবিধার জন্য শাহরিয়ার ভাই আমাকে মেসের ব্যবস্থা করে দিয়েছেন এবং যাবতীয় সাহায্য করবেন।’

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।