ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

প্রতিবেদক
News Desk
৩ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ

Link Copied!

ইত্তেজা হোসাইন, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেন্ট্রাল ফিল্ড যেন রমজান মাস এলেই রূপ নেয় সম্প্রীতি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের এক প্রাণবন্ত মিলনমেলায়। বিকেলে সূর্য যখন পশ্চিমে হেলে পরে ধীরে ধীরে ম্লান হয়ে আসে তার আলো তখনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে সেন্ট্রাল ফিল্ডে জড়ো হতে শুরু করেন। হাতে থাকে বাহারি রকম ইফতার সামগ্রী খেজুর, ছোলা, মুড়ি, বেগুনি, পিয়াজু, জিলাপি, ফলমূল, শরবতসহ নানা আয়োজন।

মাঠের সবুজ ঘাসের ওপর পাটি বা খবরের কাগজ কেউবা হল থেকে নিয়ে আসা চাদর বিছিয়ে বসে পড়েন শিক্ষার্থীরা। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ সিনিয়র-জুনিয়রদের নিয়ে, আবার কেউ নতুন পরিচিতদের সঙ্গে ভাগাভাগি করে নেন ইফতার। এখানে ধনী-গরিব, সিনিয়র-জুনিয়র বা বিভাগীয় ভিন্নতার কোনো বিভাজন থাকে না। সবাই একসঙ্গে বসে ইফতার করেন, যা ক্যাম্পাসে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

শুধু শিক্ষার্থীরাই নন, এই সম্মিলিত ইফতারে অংশ নিতে ক্যাম্পাসে আসেন অনেক দর্শনার্থীও। আশপাশের এলাকার মানুষ, প্রাক্তন শিক্ষার্থী, এমনকি পরিবার-পরিজন নিয়েও কেউ কেউ চলে আসেন এই সেন্ট্রাল ফিল্ডে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন যেন ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর সমাজের সম্প্রীতির এক প্রতীক হয়ে উঠেছে।

ইফতারের আগমুহূর্তে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় এক বিশেষ আবহ। কেউ দোয়া পড়েন, কেউ ব্যস্ত থাকেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। আজানের ধ্বনি ভেসে আসতেই সবাই একসঙ্গে খেজুর মুখে তুলে নিয়ে ইফতার শুরু করেন। সেই মুহূর্তে সেন্ট্রাল ফিল্ড যেন হয়ে ওঠে এক বিশাল পরিবার।

শিক্ষার্থীরা জানান, সেন্ট্রাল ফিল্ডে একসঙ্গে ইফতার করার অভিজ্ঞতা তাদের জন্য বিশেষ আনন্দের। এটি শুধু ইফতার নয়, বরং বন্ধুত্ব, সহমর্মিতা এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। অনেক শিক্ষার্থী নিজ হাতে তৈরি করা খাবার নিয়ে আসেন এবং সেগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করেন, যা এই আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।

এবিষয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী তাহমিদুর রহমান বলেন, সেন্ট্রাল ফিল্ডে একসঙ্গে ইফতার করা আমাদের জন্য অন্যরকম এক অনুভূতি। এখানে সবাই মিলে খাবার ভাগাভাগি করি, যা ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। পরিবারের বাইরে থেকেও এই মুহূর্তে আমরা যেন একটি বড় পরিবারের অংশ হয়ে যাই। প্রতিদিনের এই আয়োজন আমাদের ক্যাম্পাস জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে।

রমজানের এই দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড শুধু একটি খেলার মাঠ নয়, বরং হয়ে ওঠে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ