ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধিঃ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাউজান প্রেস ক্লাব-এর আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন সমাজের নীরব সংস্কারক। তাই এই গুণী ব্যক্তিত্ব সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। গতকাল ১ মার্চ রবিবার বিকেলে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে স্মরণসভা, পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।
রাউজান উপজেলা সদরের রাঙ্গামাটি মহাসড়কস্থ কুইন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি ও সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা ও শিক্ষানুরাগী মাস্টার আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, রাউজান উপজেলা জামায়াতের আমির শাহজাহান মনজু, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মনজু, সাবেক পৌর কমিশনার রেজাউর রহিম আজম, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমান, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিম, রাউজান সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রাউজান পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান চৌধুরী সোহেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার ও নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম জিকু, রাউজান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসেম ও কামাল মিয়া, বিএনপি নেতা আরিফ উদ্দিন, যুবদল নেতা আবদুস শুক্কুর, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাংসদ আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রেস সচিব খোরশেদুল আলম, সিআইপি ফোরকান উদ্দিন রুবেল, মরহুমের পুত্র অ্যাডভোকেট এস. এম. সাকিব বিন সরোয়ার, বিএনপি নেতা এস. এম. শফি, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা ও রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন মেম্বার, এরশাদ হোসেন, মিজানুর রহমান ও এ. আর. রাশেদ উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া ও দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, এ. এম. মামুনুর রশিদ, কে. এম. বাহাউদ্দিন, এ. কে. বাবর, নুর মোহাম্মদ, সুপন বিশ্বাস, আতিক উল্লাহসহ অনেকে।
বক্তারা বলেন, সরোয়ার উদ্দিন আহমেদের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান রাউজানের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ