ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

শান্তিগঞ্জে দরগাপাশা ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিবেদক
News Desk
২২ জুন ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রুমন মিয়া(৪০)। তিনি সিচনি গ্রামের হুসমত আলীর পুত্র৷

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার দিকে দরগাপাশা ইউনিয়নের সিচনী পয়েন্টে সুনামগঞ্জ- জগন্নাথপুর মহাসড়কে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়া (৩০) ও নাঈম মিয়া (২৫) এর সাথে একই গ্রামের একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামিল আহমদ পায়েল ও রুমন মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের ছেলে ফাহিম মিয়া ও নাইম তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রুমন মিয়া ও সাবেক মেম্বার জামিল আহমদ পায়েলকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা পরিস্থিতি শান্ত করেছি৷ ৷ বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে৷

আরও পড়ুন

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত