ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

সংবর্ধিত হলেন গোমদণ্ডী পাইলট হাইস্কুলের নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম বাবুল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক সিরাজুল ইসলামকেও সংবর্ধনা দিয়েছেন পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও কর্মরত শিক্ষকমণ্ডলী।

সংবর্ধনা অনুষ্ঠানে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষিকা জোহরা বেগম, মো. লোকমান হাকিম, নাসরিন সুলতানা, সৈয়দা রোকসানা আফরোজ, মাধবী বড়ুয়া, রাখী বড়ুয়া ও মো. শফিকুল হক।

বক্তারা বলেন, রেজাউল করিম বাবুল পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। সাংবাদিক সিরাজুল ইসলাম বর্তমানে সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন। সেইসূত্রে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার সন্তানদের শিক্ষা গ্রহণে সার্বিক সুযোগ সুবিধা সহজ করবেন।

এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার