ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বরিশালে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী বসন্ত মেলার

প্রতিবেদক
admin
৩১ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণ

Link Copied!

বরিশালে আগামী ১৪,১৫,১৬ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ‘বসম্ত মেলা-২০২৪”। মেমোরি মেকার ইভেন্ট প্ল্যানারের আয়োজনে বরিশাল নগরীর শিশু পার্কের সামনে ইউরো কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এ মেলা

আয়োজকরা জানান প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের ষ্টল বরাদ্দের জন্য আহ্বান করা হয়েছে। ষ্টল বরাদ্দ নিতে আগ্রহীদের 01303-955602, 01731063444 এই নম্বর যোগাযোগ করতে বলা হয়েছে।

আয়োজকরা আশা করছেন এবারের বসন্ত মেলায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকমের স্টল নিয়ে বসবেন তরুণ উদ্যোক্তারা।

এই বসন্ত মেলায় থাকবে, কসমেটিকস, ড্রেস, খাবার, পিঠা ঘর, ইলেকট্রনিকস আইটেম সহ আরো নানান ধরনের স্টল ।

মেমোরি মেকারের পক্ষ থেকে জানানো হয় যে, গতবছর কুরবানীর আগে আমরা একটি ঈদ এক্সিবিশনের আয়োজন করি। তখন সেটি দু’দিনের ছিলো। বরিশালে এটিই ছিলো প্রথম ইনডোর মেলা। এই ২ দিনে আমাদের এত পরিমাণ লোক সমাগম ছিলো যার কারণে স্টল মালিকরা অনুরোধ করেছিলেন এই মেলা যেন আবারও করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা এই বসন্ত মেলার আয়োজন করতে যাচ্ছি এবং প্রতিবছরই এরকম ইনডোর মেলার আয়োজন করার ইচ্ছে আছে।

তারা আরো বলেন, বরিশালে অনেক ছোট বড় উদ্যোক্তা রয়েছেন যারা অনলাইন কিংবা বিভিন্ন মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু সঠিক প্রচার কিংবা মানুষ তার পণ্য সম্পর্কে না জানার কারণে তারা তেমন লাভবান হতে পারছেনা। আমাদের এই মেলার মাধ্যমে তারা যেমন তাদের প্রচারণা বাড়াতে পারছে তেমনি তাদের পণ্য বিক্রি এবং প্রদর্শন করতে পারছে।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার