ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

বুড়িগঙ্গায় তিন নৌযানকে অর্থদন্ড ৪৪ হাজার

প্রতিবেদক
admin
১ নভেম্বর ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি:
ঢাকা নদী বন্দরাধীন বুড়িগঙ্গা নদীতে চলাচলরত ৩টি নৌযানকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ এর ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেনসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের দুইজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেন জানান, নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার ৩০ অক্টোবর বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুড়িগঙ্গা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে বিকাল তিনটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে বুড়িগঙ্গা, পদ্মা ও শীতলক্ষ্যা নদীতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালীন এসময় প্রয়োজনীয় কাগজ পত্রের মাঝে বিআইডব্লিউটিএ কর্তৃক ইস্যুকৃত রুট পারমিটসহ অন্যান্য কাগজপত্র না থাকায় তিনটি বালুবাহী বাল্কহেডকে এ অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার