ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মূত্যু

প্রতিবেদক
admin
৩১ জুলাই ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস ছালাম নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুস ছালাম ওই ইউনিয়নের ভেল্লীকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নতুন হাট বাজারের একটি দোকান ঘরের টিন লাগাতে যায় কাঠ মিস্ত্রি আব্দুস ছালাম। এ সময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ্যুতের তারের স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পাশের লোকজন তাকে আহত অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরীক্ষা শেষে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ওই রোগী হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাটি আমি শুনেছি এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

জাবি ক্যাম্পাসে ঋতুরাজের রঙিন আসর

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত